মৌনের জাদু এবং আপনার লক্ষ্য
'মৌনতাই সবচেয়ে বড় ভাষণ। যতটা সম্ভব কম কথা বলুন। যদি একটা কথাতেই কাজ হয়ে যায় তাহলে দুটো কথা বলবেন না। এটা লক্ষ্য পূরণের সঠিক মন্ত্র।' -মহাত্মা গান্ধি
এখন আপনি লক্ষ্য বানানোর প্রয়োজন কতটা তা বুঝে গেছেন, এবার আমরা পরবর্তি পর্যায় নিয়ে আলোচনা করব। যা আমাদের লক্ষ্য গুলিকে সুন্দর করে সাজিয়ে রাখতে সাহায্য করবে। আপনারা নিশ্চই বুঝেগেছেন যে জীবনের লক্ষ্যের দিকে নজর রাখলে তবেই আমাদের মানব জীবন সার্থক হয়ে উঠবে। নিজের লক্ষ্যরে ব্যাপারে আরোও অগ্রসর হতে হলে মৌন থাকাটা খুবই জরুরি। যদি লক্ষ্য লেখা ওতা সাজানোর বিষয়টি আপনার কাছে কঠিন বলে মনে হয় তাহলে চব্বিশ ঘন্টা মৌন থাকুন।
মনে রাখবেন যে আপনি নিজের জীবনের কাঠামো গড়ে তোলার জন্য মৌন থাকছেন, তারপর সম্পূর্ণ জীবনের লক্ষ্য পূরণের জন্যই আপনাকে মৌন থাকতে হবে। আপনি যদি এই ভাবে চলতে পারেন তাহলে চব্বিশ ঘন্টার মৌনতাই আপনার জীবনে সফলতার বার্তা এনে দেবে। এরপর আপনার জীবন এমন খাতে প্রবাহিত হতে শুরু করবে যে আপনি ইচ্ছা করলেও বসে থাকতে পারবেন না। আমি মন্ত্র তন্ত্রে বিশ্বাস করিনা, তবুও জাদুর কথা বলছি। এটা মৌনতার জাদু যা আমি নিজে অনুভব করেছি এবং বিশ্বাস করি যে আমার পাঠকরাও তা অনুভব করতে পারবে, তার ফলে তারা আনন্দও লাভ করবে।