VOCABULARY
WORD FORMATION
Prefix / Suffix / er / or
তোমরা তোমাদের ইংরাজি পাঠ্য বইয়ের Lesson-4 এবং 14-তে এই বিষয়ে একটুখানি শুনেছ। এই Prefix/Suffix সহযোগে কীভাবে নতুন Word তৈরি করা হয় এখন তা শেখ।

|
নীচের Word-গুলি দেখ। |
|
(1) Rewrite (re + write) |
|
(2) Kindness (kind + ness) |
|
(3) Asleep (A + sleep) |
|
(4) Worker (Work + er) |
প্রথম
Word-এ মূল (Stem) Word Write-এর সঙ্গে একটা
‘Re’ অংশ ও তৃতীয় Word-এ
‘Stem'- Sleep-এর সঙ্গে একটা ‘a’ যোগ হচ্ছে। এদের Prefix বলে। Pre-মানে আগে। এই ধরনের element Word - এর আগে
বসে বলে এদের Prefix বলে। Prefix যোগ করার ফলে একটি নতুন Word সৃষ্টি হয়। ‘Write’-মানে. লেখা। Rewrite একটি নতুন অর্থযুক্ত কথা, যার মানে “পুনরায় লেখা” ‘Sleep' মানে ঘুমান, ‘Asleep’ মানে ঘুমন্ত।
তাহলে * Prefix-Word-এর আগে বসে। *Prefix বসালে একটি নতুন Word তৈরি হয় *Prefix যোগ করলে Word-এর Parts of Speech বদলে যেতে পারে।
দ্বিতীয়
উদাহরণে ‘Kind” কথাটার সঙ্গে একটা 'ness' অংশ যোগ করে নতুন Word সৃষ্টি হয়েছে। অনুরূপভাবে চতুর্থ উদাহরণে ‘Work' কথাটার সঙ্গে একটি ‘er” যোগ করে নতুন কথা সৃষ্টি হয়েছে। Kind মানে ‘দয়ালু’ Kindness মানে ‘দয়া’ Work মানে ‘কাজ করা’: ‘Worker’ মানে ‘যে কাজ করে’। এই element-গুলি
Word-এর পরে বসছে। এদের ‘Suffix' বলে।