এই মুহূর্তে বড় খবর অন্নপূর্ণা যোজনার যাদের টাকা এখনো ক্রেডিট হয়নি তাদের করতে হবে একটি কাজ যে কাজটি করলে আপনার টাকা
অন্নপূর্ণা যোজনার সেটা কিন্তু আপনার ব্যাংক একাউন্টের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হতে পারে তো বিস্তারিত শেয়ার করছি এই
ভিডিওতে তার আগে আমি একটি পরিসংখ্যান শেয়ার করছি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং নিউজ 18 বাংলার কে ক্রেডিট কিন্তু
অবশ্যই দিতে হবে এর জন্য এবং এখানে কি বলা হয়েছে 17 থেকে 20 আগস্টের মধ্যে 1.45
কোটি অর্থাৎ 1 কোটি 45 লক্ষ মহিলার একাউন্টে 3000 টাকা কিন্তু দেওয়া হবে।
অর্থাৎ 1 কোটি 45 লক্ষ মানুষকে দেওয়া হবে। যেটা এর আগেরবার ছিল 1 কোটি প্রায় 19 লক্ষের মত। এরপরে বলা হয়েছে 31শে
জুলাই পর্যন্ত 1.80 কোটির বেশি আবেদন জমা পড়েছে। অর্থাৎ আবেদন জমা পড়েছিল 1 কোটি
80 লক্ষ এবং তার মধ্যে টাকা দেওয়া হয়েছে 1 কোটি 45 লক্ষ মানুষকে। এখনো পর্যন্ত
কিন্তু 17 লাখ মানুষ অন্নপূর্ণা যোজনার টাকা থেকে বঞ্চিত হবেন বা তাদের আবেদন বাতিল করা হয়েছে। তো কেন বাতিল করেছে? তো
ম্যাক্সিমাম কারণ হচ্ছে আধার কার্ডের সঙ্গে নামের অমিলেই কিন্তু বেশিরভাগ আবেদন বাতিল হয়েছে। এরপর বলেছে ফের পোর্টালে
আবেদন করালে পুনরায় কিন্তু তাদের ভেরিফিকেশন করে দেওয়া হবে। তো এটা কিন্তু বলা হয়েছে। এবার প্রশ্ন হলো যারা 17
তারিখ টাকা পায়নি তাদেরকে ওয়েট করতে হবে 20 তারিখ পর্যন্ত। 20 আগস্ট পর্যন্ত। তো সরকারি নিয়মে বলেই দিয়েছে গতকাল প্রেস
কনফারেন্স করে 17, 18, 19 এবং 20 এই চার দিন টাকা দেওয়ার কাজ চলবে। দেখা গেল আপনি
18 তারিখ বা আজকে বা আগামীকাল বা পরশু টাকা পেলেন না। তো সেক্ষেত্রে কি করবেন?
তো তাদের জন্য সরকার বলে দিয়েছে ওমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্টেরর বর্তমান যিনি সচিব রয়েছেন মৌমিতা গোদারা বসু মহাশয়া।
তিনি বলে দিয়েছেন যে যাদের যোগ্য হওয়া সত্ত্বেও অন্নপণ্যার যোজনার টাকা ঢুকবে না 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করার পরেও তাদের
জন্য একটি ডেডিকেটেড পোর্টাল তৈরি করে দেওয়া হবে যেখানে তারা ক্লেইম করতে পারবেন বা অবজেকশন জানাতে পারবেন যে তাদের
আবেদন বা তারা যোগ্য অথচ টাকা পায়নি যদি এমন হয়ে থাকে তাহলে 20 আগস্টের মধ্যে কিন্তু সেই ওয়েবসাইট লঞ্চ করে দেওয়া হবে
তো যখন লঞ্চ করে দেওয়া হবে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো সেখানে আপনারা অবশ্যই ক্লেইম অবজেকশন করবেন যদি
টাকাটি না ঢোকে তারপর এবং প্রথমত আপনারা কিন্তু ব্যাংক এককাউন্ট চেক করবেন। অনেক সময় এসএমএস না আসলেও ব্যাংক এককাউন্টে কিন্তু টাকা দেওয়া হয়। তাই 20 তারিখ
পর্যন্ত যদি টাকা না ঢোকে তাহলে 20 তারিখের পর কিন্তু ক্লেইম এন্ড অবজেকশন এর একটি ওয়েবসাইট লঞ্চ করে দেওয়া হবে।
সেখানে আপনি অবজেকশন জানাতে পারবেন এবং এই কাজটি করলে আপনার অ্যাপ্লিকেশনটি আবার পুনরায় ভেরিফিকেশন করা হবে এবং আপনি যোগ্য হলে অবশ্যই আপনার টাকাটি আবার দেওয়া হবে।

No comments:
Post a Comment