অন্নপূর্ণা যোজনা: স্ট্যাটাস চেক, ক্লেইম ও অবজেকশন করার সম্পূর্ণ প্রক্রিয়া

 অন্নপূর্ণা যোজনা: স্ট্যাটাস চেক, ক্লেইম ও অবজেকশন করার সম্পূর্ণ প্রক্রিয়া



নমস্কার বন্ধুরা।

অবশেষে অন্নপূর্ণা যোজনার যে পোর্টাল সেটা চালু করা হয়েছে।

https://socialregistry.wb.gov.in/ চালু করা হয়েছে এবং এখানে আপনি বর্তমান স্ট্যাটাস চেক করতে পারবেন।

যদি আপনার টাকা না ঢুকে থাকে তাহলে আপনি এখানে অবজেকশন করতে পারেন বা ক্লেইম করতে পারেন।

এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেস দেখাচ্ছি।

কিভাবে আপনি ক্লেইম করবেন।

ক্লেইম করার যে ফর্মটা সেটা কিভাবে সাবমিট করতে হবে এবং কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে।

এছাড়া যদি কারো নামে অবজেকশন করতে চান বা কমপ্লেন করতে চান সেটা কিভাবে করবেন সেটাও এই ভিডিওতে বলে দেব।

তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।

প্রথমে দেখুন স্ট্যাটাস চেক করার জন্য আসবেন socialregistry.wb.gov.in এই পেজটা মাঝে মাঝে লোড নাও নিতে পারে।

তো আপনাকে কি করতে হবে? বারবার রিফ্রেশ করতে হবে।

অনেকের এই পেজটা একবারে লোড হবে না।

কারণ সার্ভারে ইরর থাকতে পারে বা ডাউন থাকতে পারে।

যার জন্য ট্রাই করবেন বারবার।

এরপর দেখুন যে পোর্টালটা আমরা চাইছিলাম যেটা তুলে নেওয়া হয়েছিল এইযে সিটিজেন ফ্যামিলি লগইন এক্সেস সিটিজেন পোর্টাল সেটা আবার দেয়া হয়েছে।

তো আপনাকে এই অপশনটার উপরে ক্লিক করতে হবে।

ক্লিক করলে এই যে পেজটা ওপেন হয়ে গেল।

এবার এখানে আমরা কি করব? স্ট্যাটাস চেক করবো।

তার জন্য আমার ডিস্ট্রিক্ট চুজ করতে হবে।

তো আমি এখানে আমার ডিস্ট্রিক্ট চুজ করব।

তারপরে যেই ফোন নাম্বার দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন অনলাইনে সেই ফোন নাম্বার এখানে বসাবেন।

তারপরে এই ক্যাপচা কোডটা দেখে দেখে এখানে বসাবেন।

তারপরে রিকোয়েস্ট ওটিপি এই অপশনে ক্লিক করবেন।

তারপরে আপনার ফোনে ওটিপি আসবে।

ওটিপিটা বসাবেন তাহলে লগিন হয়ে যাবে।

যেমন দেখুন আমার লগিন হয়ে গেছে এবং এখানে আপনার নাম দেখাবে।

আর এখানে আপনার স্ট্যাটাস দেখাবে।

আর স্ট্যাটাস আরো ডিটেইলের নিচে দেখাবে।

তো স্ক্রল করে নিচে আসবেন।

তো দেখুন এখানে দেখুন স্ট্যাটাস হেড অফ দ ফ্যামিলির নাম আছে।

কবে আপনি ফর্ম ফিলাপ করেছিলেন ডেট এবং টাইম দেয়া আছে।

এবং এখানে মেম্বার ওয়ান যে আবেদন করেছে সেই বেনিফিশিয়ারি বা আবেদনকারীর নাম ও তার পাশে তার স্ট্যাটাস দেখাবে।

যেমন আমার প্রথম আবেদনকারী তার কিন্তু ফর ফারদার ভেরিফিকেশন আছে।

অর্থাৎ তার ভেরিফিকেশন আরো প্রয়োজন।


কারণ আমি ফর্ম ফিলাপ করার সময় গভার্মেন্ট এমপ্লয় দিয়েছিলাম।

তাহলে আবেদনকারী সরকারি চাকরি করলে টাকা পাবে না আমরা জানি।

তো এখানে স্ট্যাটাস আছে গভার্মেন্ট এম্প্লয় আবেদনকারী।

দ্বিতীয় আবেদনকারী যে তারও সেম ফর ফারদার ভেরিফিকেশন দেখাচ্ছে এবং তারও গভার্মেন্ট এমপ্লয়র জন্যই তার ভেরিফিকেশন প্রয়োজন।

এবার আমি ভুল করে গভার্মেন্ট এমপ্লয় দিয়ে ফেলেছি যার জন্য আমার টাকাটা কিন্তু ঢোকেনি।

এবার আপনার বিভিন্ন কারণে টাকা নাও ঢুকতে পারে।

এবার যে কারণেই হোক টাকা যদি না পান তাহলে আপনি টাকাটা ক্লেইম করতে পারেন।

তবে ক্লেইম কারা করবেন? যাদের ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে যাদের রিজেক্ট করেছে বা ফারদার ভেরিফিকেশন রয়েছে তারাই এখন ক্লেইম করবেন।

কিন্তু যাদের দেখাচ্ছে আন্ডার প্রসেস।

যাদের আন্ডার প্রসেস দেখাবে তাদেরকে কিছু করতে হবে না।

কারণ তাদের ভেরিফিকেশন এখনো সরকার কমপ্লিট করেনি।

এই আন্ডার প্রসেস যাদের তাদের কিন্তু ক্লেইম করার কোন দরকার নেই।

বা এখন কোন কিছু করার দরকার নেই।

সরকার আগে ভেরিফিকেশন সফল করে রেজাল্ট দেবে।

রেজাল্টে যদি এপ্রুভ করে তাহলে আপনি টাকা পাবেন নিশ্চিন্ত থাকুন।

যদি এই আন্ডার প্রসেসের পরে আপনার রেজাল্ট দেয় এরকম ফারদার ভেরিফিকেশন বা রিজেক্ট তাহলে আপনি ক্লেইম করতে পারেন।

তাহলে সহজভাবে বলে দিলাম আপনাদেরকে কখন আপনি ক্লেইম করবেন? যখন আপনার ফারদার ভেরিফিকেশন বা রিজেক্ট এরকম দেখাবে।

এপ্রুভ দেখালে নিশ্চিন্ত থাকুন।

টাকা ঢুকবে।

আন্ডার প্রসেস দেখালে আপনি বসে থাকুন।

আপনাকে সরকার ভেরিফিকেশন করছে।

এবার চলুন আমরা ক্লেইম বা অবজেকশন কিভাবে করবেন সেটা দেখে নিই।

তো এইখানে হোম পেজে দেখবেন লেখা আছে অবজেকশন এন্ড ক্লেম।

তো এই অপশনটাতে ক্লিক করতে হবে।

তারপরে অবজেকশন করবেন নাকি ক্লেইম করবেন? দেখুন অবজেকশন কারা করবেন? যারা অন্যের বিরুদ্ধে কমপ্লেন করতে চান।

অর্থাৎ আপনার এলাকায় এমন কোন মহিলা যদি অযোগ্য হওয়া সত্ত্বেও তথ্য লুকিয়ে টাকা নেয় তাহলে আপনি অবজেকশন করবেন তার বিরুদ্ধে।

কিন্তু যদি আপনি টাকা না পেয়ে থাকেন আপনার ভেরিফিকেশন ফেইলড হয়েছে রিজেক্টেড হয়েছে এবং কোন কারণে ভুল তথ্য দিয়েছিলেন ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত তখন গিয়ে আপনি ক্লেইম করবেন তাহলে নিজে টাকা না পেলে নিজে সরকারের কাছে আপনাকে ক্লেইম করতে হবে অন্যের বিরুদ্ধে কমপ্লেন করার জন্য অবজেকশন করতে হবে তো আমরা কি করব দুটোই দেখাচ্ছি আমি আগে ক্লেইমটা দেখাই তার জন্য এইযে লেখা আছে ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট এই অপশনে ক্লিক করবেন যে আবেদনকারী ক্লেম করছে এরপরে আপনি আপনার ফর্মে কতগুলো ফ্যামিলি মেম্বার এড করেছিলেন তাদের নাম চলে এসছে এবং তার মধ্যে কারা কারা আবেদন করেছিল সেটাও দেখতে পারবেন যাদের নামের পাশে এই টিকমার্ক রয়েছে অন্নপূর্ণা যোজনার ঘরে তারা এখানে এপ্লাই করেছিল অন্নপূর্ণাতে এবার তাহলে তার মধ্যে কার টাকা ঢোকেনি প্রথম যে বেনিফিশারি তারও টাকা ঢোকেনি তাহলে আপনি তার নামেও এখানে ক্লেইম করতে পারেন দ্বিতীয় যে আছে তার নামেও ক্লেইম করতে পারেন কিন্তু আপনি শুধুমাত্র একবারে একটাই করতে পারবেন অর্থাৎ এখন একটা করবেন আবার লগইন করে আবার আরেকজনেরটা করবেন একবারে আপনি দুটোই করতে পারবেন না দেখুন প্রথমে আমি এনারটা সিলেক্ট করলাম।

এবার একসঙ্গে দুটো সিলেক্ট হবে না।

দেখতে পাচ্ছেন যেকোন একটা সিলেক্ট হচ্ছে।

তো আমি প্রথম জন তার জন্য আমি ক্লেম করছি।

ফিমেল তার জন্ম তারিখ দেওয়া আছে এবং অন্নপূর্ণাতে এপ্লাই করেও টাকা পায়নি।

তো তার নামের পাশে আমি সিলেক্ট করে নিলাম।

এবার রিজন ফর ক্লেইম।

কি কারণে আপনি ক্লেইমটা করছেন? ক্লেম করার রিজন বা কারণটা কি? দেখুন ভালো করে বুঝবেন।

এখানে বলা আছে অ্যাপ্লিকেশন ডিটেইলস ইনকারেক্ট।

অর্থাৎ আপনি ফর্ম ফিলাপ করার সময় কোন ভুল তথ্য দিয়েছেন বা সাইবার ক্যাফের থেকে অনেকে ফর্ম ফিলাপ করেছে সেই সাইবার ক্যাফের মালিকেরাও ভুল তথ্য দিতে পারে ফর্ম ফিলাপ করার সময় তাহলে এখানে বলতে হবে যে নিজের দ্বারা অনিচ্ছাকৃত বা ইচ্ছাকৃত ভুল তথ্য দিয়েছিলাম বা ইনকারেক্ট তথ্য দিয়েছিলাম তাই আমি প্রথম অপশনে টিক করব এইবার দ্বিতীয় অপশন কাদের রংলি মার্ক এস ইন এলিজিবল অ্যাপ্লিকেশন রিজেক্টেড এইটা আপনি সমস্ত সঠিক তথ্য দিয়েছেন কিন্তু সরকার আপনাকে অযোগ্য ঘোষণা করেছে তার জন্য আপনি সরকারকে বলছেন আরেকবার ভেরিফিকেশন করুন তাহলে হবে দ্বিতীয়টা তো ভালো করে দুটোর মানে বুঝবেন প্রথমটা তখন সিলেক্ট করবেন যখন আপনার দ্বারা কোন ভুল হবে দ্বিতীয়টা তখন সিলেক্ট করবেন যখন সরকারের দ্বারা কোন ভুল হবে ঠিক আছে তো আমি এখানে অ্যাপ্লিক্যান্ট ডিটেইলস ইনকারেক্ট এখানে ক্লিক করছি কারণ ধরুন আমি আধার কার্ডের নাম ভুল দিয়েছি বা আমি আরবান এলাকায় মানে শহর এলাকায় থাকি আমার তিনটের বেশি পাকা রুমের জন্য ফর্মটা বাতিল করেছে বা টাকা দেয়নি তো সেটা আমি নো করব তো সেগুলো আমি করলাম বললাম তার জন্য ডিটেলস ইনকারেক্ট হবে।


এইবার রিমার্কস এই রিমার্ক্সে কিন্তু আপনাকে লিখতে হবে যে কোন কারণে আপনার ফর্মটা বাতিল হয়েছে এবং তার জন্য আপনি ভুল তথ্য দিয়েছিলেন।


আমি মনে করুন দিয়েছিলাম আধার নাম্বার ভুল দিয়েছি।


আধার নাম্বার ভুল দিয়েছিলাম।


তাহলে আপনি এখানে আবার লিখবেন যে কারেক্ট আধার নাম্বার কি? দিয়ে এবার আধার নাম্বারটা বসাবেন।


আধার নাম্বারটা বসিয়ে দিলেন।


দেওয়ার পরে আপনি যদি চান যে না এইটাকে আমি পুরোটা আমি লিখতে চাই ইংলিশে।

বাংলায় লিখবো না।

বাংলায় লিখলেও হবে।

ইংলিশে লিখলেও হবে কোন ব্যাপার নাই।

তো আপনি যদি ইংলিশে লিখতে চান এটাকে কপি করবেন।

চ্যাট জিবিতে গিয়ে বলবেন এটাকে ইংলিশে লিখে দিন।


তো চ্যাট জিবিটি ইংলিশে লিখে দেবে।


সেটাই তুমি জাস্ট কপি পেস্ট করে দেবে।


আচ্ছা এরপরে যদি আধার নাম্বারে তোমার কোন ভুল হয় তাহলে তোমার তার ডকুমেন্ট আপলোড করতে হবে।


তাহলে আধার কার্ডের যে ডকুমেন্ট সেটা আপলোড করো তুমি।


50 কেবি মিনিমাম সাইজ হবে।


200 কেবি ম্যাক্সিমাম সাইজ হবে।


তাহলে ম্যাক্সিমাম 200 কেবির মধ্যে আপলোড করো ছবি তুলে বা পিডিএফ ফাইলে।


এবার মনে রাখবে যেটা আমরা ই-পিক ইউজ করি মানে আধারের ওয়েবসাইট থেকে ডাউনলোড করি।


সেই ই-পিকের পিডিএফ বা ছবি আপলোড করে দিলে হয়ে যাবে।


যদি পিডিএফ আপলোড করো সেখানে পাসওয়ার্ড প্রটেক্ট করা থাকে।


তো পাসওয়ার্ড আগে রিমুভ করে নিয়ে আপলোড করবে।


আর যেকোন ডকুমেন্ট এখানে আপলোড করবে না কেন সেই ডকুমেন্টের যে অ্যাড্রেসটা এড্রেসের লেখার যে টেক্সটটা আধার নাম্বারটা সেটা যেন ক্লিয়ার বোঝা যায়।


তার কারণ ফোন থেকে ছবি তুলে আপলোড করতে যখন যাবে তখন ফোনের সেই ছবির যে সাইজ সেটা 2 এমবি এমবি হতে পারে।


সেটাকে যখন তুমি রিসাইজ করবে বা রেডিউস করবে তখন 200 কেবির মধ্যে আনলে ছবির যে তথ্যগুলো টেক্সট গুলো ইনফরমেশন গুলো সেগুলো অস্পষ্ট হয়ে যায় পড়া যায় না সেক্ষেত্রে সেই ডকুমেন্ট আপলোড করলেও কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে তাহলে তুমি সব তথ্য সঠিকভাবে ফিলাপ করে ডকুমেন্ট আপলোড করলেও সেটা কিন্তু রিজেক্ট হতে পারে যদি ডকুমেন্ট অস্পষ্ট হয় তো এক্ষেত্রে আমি বলব ভালো করে 200 কপি করার পরে যেন ডকুমেন্টের সব লেখা বোঝা যায় সেরকম করে তবে এখানে আপলোড করবে ঠিক আছে এবার আপলোড করার পরে এখানে আছে সাবমিট ক্লেম এই সাবমিট ক্লেমে ক্লিক করলে তোমার ক্লেইমটা সাবমিট হয়ে যাবে।


এইবার তুমি কি কারণে ফর্ম রিজেক্ট হলো সেটা তোমাকে ভালো করে ব্যাখ্যা কিন্তু এখানে করতে হবে রিমার্কসে।


যদিও এটা স্টার মার্ক দেওয়া নেই।


মানে লাগবে না।


তবুও তোমার এটা করা প্রয়োজন।


তাহলে তুমি যদি তিনটের বেশি পাকা রুম না থাকে সেটা দেবে।


ইনকাম ট্যাক্সে ভুল করে নো করেছিলে সেটা লিখবে।


তো যা যা আছে তুমি প্রথমে বাংলায় লেখো।


তারপরে চ্যাট জিবিটিতে গিয়ে ফরম্যাট ওয়াইজ সাজিয়ে লিখে দাও এবং তারপরে যদি ডকুমেন্ট তার রিলেটেড থাকে তাহলে সেটা আপলোড করে দাও।


যেমন আমার ক্ষেত্রে গভার্মেন্ট এমপ্লয় নয় তবুও আমি ভুল করে দিয়েছিলাম।


এবার আমি যে গভার্মেন্ট এমপ্লয় নয় এবার যে সেলফ এম্প্লয়েড বা সে যে হাউসওয়াইফ সেটা প্রমাণ করার জন্য কোন ডকুমেন্ট হয় না।


তাহলে আমি কোন ডকুমেন্ট আপলোড করবো না।


জাস্ট রিমার্কস লিখে সাবমিট করে দেব।


তাহলে আমার এখানে ক্লেইমটা সাবমিট হয়ে যাবে।


ক্লেইমটা সাবমিট হয়ে যাওয়ার পরে সেই ক্লেইমের স্ট্যাটাস কি সেটা দেখার জন্য এই যে ট্রাক ক্লেইমস এই অপশনে ক্লিক করতে হবে।


তাহলে আগে করবে ক্লেইম বাই অ্যাপ্লিক্যান্ট।


তারপরে ট্রাক ক্লেইমস।


তো এর উপরে ক্লিক করবে।


ক্লিক করলে তোমার স্ট্যাটাস দেখা যাবে।


যেমন আমি তোমাকে লাইভ দেখাচ্ছি।


তো এখানে দেখো আমি অলরেডি ক্লেইম করেছি এবং আমার ডিটেলসটা ফেস করছে।


এটা হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার এবং এখানে দেখাবে।


দেখতে পাচ্ছ লাইভ তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এখানে দেখাচ্ছে পেন্ডিং এ আছে।


তো আমি প্রথম জনেরটা করেছিলাম অ্যাপ্লিকেশন ডিটেইলস ইনকারেক্ট।


তার জন্য এটাও স্ট্যাটাস পেন্ডিং দ্বিতীয়টাও পেন্ডিং আছে।


আর দ্বিতীয়টা আমি করেছিলাম যে সরকার ভুল করেছে।


তো সেটাও এখানে আমি ক্লেইম করেছি এবং তার স্ট্যাটাস রয়েছে পেন্ডিং।


তাহলে এরপরে কি করবে? এরপরে সরকার তোমার যে তথ্যটা বা তোমার যে ফর্মটা সেটা আগে ভেরিফিকেশন করবে আবার ভেরিফিকেশন করে তারা তুমি যে তথ্যটা কারেক্ট করেছো সেটা মিলিয়ে দেখবে সব ঠিকঠাক থাকলে সাকসেস করবে এবং তুমি এলিজিবল হয়ে যাবে টাকা পাওয়ার জন্য এপ্রুভাল পেয়ে যাবে আর যদি এই রিভেরিফিকেশন ক্লেম করার পরে যে রিভেরিফিকেশন হবে সেখানে যদি আবার তুমি ফেইল হও বা ভেরিফিকেশনে অসফল হও তাহলে তুমি টাকা পাচ্ছ না এটাই কিন্তু শেষ সুযোগ তো ভালো করে এটা মনোযোগ সহকারে করবে এখনই সঙ্গে সঙ্গে করার দরকার নেই আরো তুমি 10 15টা 20টা ভিডিও দেখো অন্যান্য YouTube চ্যানেলের তারপরে গিয়ে ফাইনালি সাবমিট করো অথবা তুমি ভিডিও বা পঞ্চায়েতে গিয়ে একবার খোঁজ নিয়ে তাদের কাছ থেকে সবকিছু জেনে নিয়ে তারপরে করো কারণ এটাই কিন্তু শেষ সুযোগ এরপরে আমি দেখাচ্ছি অবজেকশন করবে কিভাবে অবজেকশন কখন করবে যখন তোমার এলাকায় কেউ অযোগ্য কিন্তু সে টাকা পাচ্ছে তার বিরুদ্ধে অবজেকশন করতে পারো তাহলে আমি অবজেকশন এগেন্স সামওয়ান এটা কিন্তু সবার বেলায় কাজে লাগবে না তার কারণ এখানে অবজেকশন করতে গেলে মেইন যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার তুমি যার বিরুদধ অবজেকশন করছো কমপ্লেন করছো তার অ্যাপ্লিকেশন নাম্বার লাগবে এবার সবার পক্ষে অ্যাপ্লিকেশন নাম্বার পাওয়া সম্ভব নয় আমি যদি আমার পাশের বাড়ি বা তার পাশের বাড়ি লোকজনের বিরুদ্ধে কমপ্লেন করতে যাই তাহলে আমি তার অ্যাপ্লিকেশন নাম্বার কোথায় পাবো তার কাছ থেকে গিয়ে আমাকে মিথ্যা মিথ্যা বলে কালেক্ট করতে হবে তো এটা সবার জন্য মানে অতটা ইউজ টু নয় কারণ এই অ্যাপ্লিকেশন নাম্বার ছাড়া আমি কমপ্লেন করতে পারবো না ঠিক আছে তাহলে আমি দেখিয়ে দিচ্ছি তবুও এখানে প্রথমে লিখতে হবে কার নেম অফ দ অবজেক্টর অর্থাৎ যে অবজেকশন করছে তার নাম আমি অবজেকশন করলে আমার নাম লিখবো।


আমার বাবার নাম লিখবো।


আমার ডিস্ট্রিক্টের নাম।


আমার এরিয়া রুরাল নাকি আরবান।


রুরাল মানে গ্রামে লেখা হলে রুরাল এবং শহরে এলাকা হচ্ছে তোমার আরবান।


তারপর আমার ব্লক বা মিউনিসিপালিটির নাম।

তারপরে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম চুজ করতে হবে।

আচ্ছা এটা করার পরে নিচে আসবে।


এবার যার নামে তুমি অবজেকশন করছো এখানে তার এখানে অ্যাপ্লিকেশন নাম্বার লিখতে হবে।

তারপরে সার্চ করতে হবে।

সার্চ করলে তার অ্যাপ্লিকেশন তার ফ্যামিলি মেম্বারের তথ্য চলে আসবে।

এবার ওই ফ্যামিলি মেম্বারের মধ্যে তুমি কার নামে অবজেকশন করছো তার সেটাকে তোমাকে সিলেক্ট করতে হবে।

সিলেক্ট করার পরে এবার অবজেকশন কেন করছো তার রিজন বলতে হবে যে সে পশ্চিমবঙ্গের বাসিন্দা নয় তবুও টাকা পাচ্ছে তাহলে এই অপশন।

যদি সে 25 বা 60 বছরের মধ্যে নয় তাহলে এই অপশন।

যদি সে কোন পারমানেন্ট গভার্মেন্ট জব করে তাহলে এই অপশনটা।

যদি সে ইনকাম ট্যাক্স পে করে তাহলে এই অপশনটা।

তাহলে মূলত এই চারটে কারণের জন্যই কিন্তু আবেদন বাতিল করা হচ্ছে।

তাহলে এর মধ্যে কোন অপশনটা হচ্ছে সেই অপশনটা তোমাকে চুজ করতে হবে।

যেকোন একটা অপশনে একবারে চুজ করতে পারবে।

এইবার তুমি রিমার্কসে কি লিখবে? কেন তুমি মনে করো যে সে অযোগ্য সেই কথাটা তোমাকে লিখতে হবে।

তুমি এখানে পুরোপুরি বাংলা ভাষাতে বাংলা ফন্টটা লিখতে পারো।

ইংলিশ ফন্টে বাংলা ভাষাতে লিখতে পারো বা চ্যাটজিবির কাছ থেকে পুরো ইংলিশটা নিয়ে তুমি এখানে লিখতে পারো।

এইবার তার ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে।

ডকুমেন্ট আপলোড করার অপশন এখানে এভেলেবেল নেই কেন? তার কারণ এখানে অ্যাপ্লিকেশন নাম্বার না দিলে বা ফ্যামিলি মেম্বারটা চুজ না করলে এখানে ডকুমেন্ট আপলোড করার অপশনটা আসবে না।

তো ডকুমেন্ট আপলোড করতে হবে।

তারপরে সাবমিট অবজেকশনে ক্লিক করলে অবজেকশন সাবমিট হয়ে যাবে।

এবার যখনই তুমি অবজেকশন সাবমিট করবে এবার তুমি যার নামে কমপ্লেন করলে তার অ্যাপ্লিকেশন আইডি ধরে ধরে গভার্মেন্ট এবার কি করবে? ভেরিফিকেশন করবে।

এবার ভেরিফিকেশন যদি তাকে অযোগ্য পায় তাহলে তার টাকাটা বাতিল করে দেবে।

এরপরে কি হবে? এখানে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন যে চেক অবজেকশন স্ট্যাটাস লেখা আছে এই অপশনে ক্লিক করবেন।

ক্লিক করলে আপনি যে অবজেকশন করেছিলেন তার স্ট্যাটাস এখানে চলে আসবে যে সেটা পেন্ডিং নাকি সলভ নাকি তাকে রিজেক্ট করা হয়েছে সমস্ত তথ্য আপনাকে দেখিয়ে দেবে।

তো আশা করি আপনাদেরকে আমি ক্লিয়ার করতে পেরেছি সমস্ত কিছু।

আর যদি কোন প্রকার কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

আমি বলব এখনই ক্লেইম করার দরকার নেই।

আপনি একটু 10 থেকে 15 দিন মিনিমাম বা মিনিমাম আপনাকে বলব সাত দিন ওয়েট করে যান।

নিজে আরো 10 টা বা 15 টা YouTube ভিডিও দেখে তারপরে সিদ্ধান্ত নিন যে কি ডকুমেন্ট আপলোড করবেন কি রিজন দেবেন এই সমস্ত কিছু বা প্রয়োজনে ভিডিও দেখার প্রয়োজন নেই আপনি ভিডিও বা পঞ্চায়েত বা মিউনিসিপালিটি মানে সরকারি আধিকারিকদের কাছ থেকে শুনে তারপরে ফর্মটা ফিলাপ করুন যেটা আপনার জন্য খুব ভালো হবে সুস্থ থাকুন ভালো থাকুন সুখে থাকুন গুরুত্বপূর্ণ আপডেট আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন





No comments:

Post a Comment

Labels

Present Tense (24) Normal English Lessons (15) মধু খাওয়ার উপকারিতা (15) Swami Vivekananda Bani in Bengali – বিবেকানন্দের অমূল্য বাণী (12) Tense (12) জীবন বদলে দেওয়ার মতো 30 টি বাণী (12) মনীষীদের বাণী (12) Regular English Lessons (10) রসুনের উপকারিতা (10) Interrogative Sentence (9) Affirmative Sentence (হাঁ -বাচক ) (8) Negative Sentence (8) এ.পি.জে আব্দুল কালাম (8) পেয়ারার উপকারিতা (8) Interrogative Negative (7) ইংলিশ গ্রামার (6) Motivational Quotes in Bangali (5) Motivational speech (5) রবীন্দ্রনাথের বাণী সমগ্র (5) 6 Idioms Starting with "Close" (4) grammar (4) 7 Idioms Starting with "Cold" (3) Adjective (3) Parts of Speech-English Grammar (ইংরেজি ব্যাকরণ) (3) আপনার জীবন পরিবর্তনকারী 46টি সেরা বাণী | 46 Life Changing Quotes In Bengali (3) Adverb (2) Noun (2) Parts of Speech: Noun (2) Pronoun (2) Sayings Starting with "Cross" and "Cry" (2) Verb (2) voice-active-voice-passive-voice (2) কম্পিউটার কীবোর্ড শর্টকাট কোড এবং টেকনিক – (keyboard shortcuts) (2) গভীর অনুপ্রেরণামূলক উক্তি: সাফল্যের পথে আলোকবর্তিকা (2) বাংলা অনুপ্রেরণা মূলক উক্তি (2) About Us (1) Figures of speech Starting with "Come" (1) Preposition (1) আপনার জীবন পরিবর্তনকারী 46টি সেরা বাণী | (1) কম্পিউটার কীবোর্ড শর্টকাট কোড (1) নেতাজী সুভাষচন্দ্র বসু বাংলা বাণী (1) নেতাজী সুভাষচন্দ্র বসু বাংলা বাণী Netaji Subhash Chandra Bose Bangla Bani (1) ব্যবহার এবং অপকারিতা (1)

My Blog List

  • Positive Thoughts - * 1) ‘Dreams are not what you see in your sleep. Dreams* *That's what keeps you awake. '* *2) ‘To be as bright as the sun first* *You have to burn li...
    5 years ago

Popular Posts

Most Popular

জীবন বদলে দেবার মতো উক্তি,গুণীজনের বাণী , যা আপনার জীবনকে বদলে দিতে পারে

জীবন বদলে দেবার মতো উক্তি  জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, জীবন শেখায়, সময়কে ভালোভাবে ব্যবহার করতে। আর সময় শেখায়, জীবনের মূল্য দিতে।...