শসা খাওয়ার উপকারিতা
শসার মধ্যে আছে প্রয়োজনীয় ভিটামিন, খনিজ ও প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। বছরজুড়েই পাওয়া যায়। এতে ৯৫ শতাংশ জল থাকে, যা শরীরের আর্দ্রতা ধরে রাখে, শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখতে সাহায্য করে। তাই শীত কিংবা গ্রীষ্ম, সব সময়ই খাওয়া শরীরের জন্য ভালো।
প্রতি ১০০ গ্রাম থেকে ১৫.৫ গ্রাম ক্যালরি পাওয়া যায়। প্রোটিন পাওয়া যায় ০.৬৪ গ্রাম, কার্বোহাইড্রেট ৩.৭৮ গ্রাম, ফ্যাট ০.১১ গ্রাম, ডায়েটারি ফাইবার ০.৬২ গ্রাম, মনোসাক্যারাইড ১.৭০ গ্রাম।
এসব উপাদান ছাড়াও দেহের জন্য শসার মধ্যে আছে আছে প্রয়োজনীয় ভিটামিন, খনিজ ও প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট।