ঠান্ডা না গরম, কোন জলে স্নান করা শরীরের পক্ষে ভাল,
শীত পড়লেই স্নান করাটা যেন একটা দুর্বিষহ কাজ। শীতের দিনে স্নান করা অনেকেরই না-পছন্দ। কিন্তু শরীর সুস্থ রাখতে স্নানের কোনও বিকল্প নেই। তাই শীতের দিনে অনেকেই গরম জলে স্নান করা বেশি পছন্দ করেন। পাশাপাশি অনেকে আবার বয়সজনিত কারণে, বা অভ্যাসবশতই গরম জলে স্নান করে থাকেন।

